ব্র্যাক ব্যাংকের এএমডি শাহীন ইকবাল ও আহমেদ রশীদ

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ এএম

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি গত ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শাহীন ইকবাল এখন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করবেন।

আহমেদ রশীদ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। পরে তিনি আইএফসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সে কাজ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত