লৌহজংয়ে গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে দুইজনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এতে সাগর (২৪) ও সানাউল (১৮) নামক দুইজনের মৃত্যু হয়েছে। আজ (৪ মে মার্চ) বুধবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। চোর সন্দেহে মৃত দুইজনই বেঁদে সম্প্রদায়ের। এ ঘটনায় জড়িত থাকা ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতঘড়িয়া গ্রামের বিদুতের তাড় চুরি করার সময় হাতনাতে ধরে এলাকাবাসী। পরে দু'জনকে আটক করে বেঁধে গণপিটুনি দেয়া হয়৷ গণপিটুনিতে আশঙ্কাজনক অবস্থা হলে চিকিৎসার জন্য সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজন উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদের পুত্র সাগর ও একই গ্রামের শহিদুলের পুত্র সানাউল।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত চোরের উপদ্রব বেড়ে গিয়েছে। তাই গ্রামবাসী মিলে রাত জেগে গ্রাম পাহারা দেয়া হয়। সাতঘড়িয়া খেলার মাঠ সংলগ্ন মল্লিক বাড়ি থেকে বিদুতের তাড় চুরির সময় দুইজনকে আটক করা হয়।

এদিকে, এ ঘটনায় গোয়ালীমান্দ্রার বেঁদে সম্প্রদায়ের শতাধিক লোক এলাকায় প্রবেশ করে বাড়ি ঘরে হামলা করেছে। এতে আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চুরির সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেরদৌস (৩৮), শামীম (২২), শাওন (২১) ও (অজ্ঞাত) কে গ্রেপ্তার করা হয়। ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত