নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত 

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বুলবুল আক্তার (৬৪) নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নড়াইল শহরের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুলবুল আক্তার শহর থেকে মোটরসাইকেল চালিয়ে তার নিজ বাসা ভাদুড়লী রাঙ্গায় যাচ্ছিলেন। 

এ সময় যশোর থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বুলবুল আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়  লোকজন তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, হাসপাতালে আনার আগেই বুলবুল আক্তারের মৃত্যু হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত