একটা সময় বাংলাদেশের ক্রীড়াজগতে রাজত্ব করত ফুটবল। ঢাকার লিগ ছিল তুমুল জনপ্রিয়। ফুটবলের সেই সোনালী দিন কবেই অতীত হয়ে গেছে। সেই জায়গা নিয়েছে ক্রিকেট। আন্তর্জাতিক পর্যায়ে এই একটা খেলাতেই বাংলাদেশ সাফল্য পাচ্ছে। জন্ম হয়েছে সাকিব-তামিমদের মতো বড় বড় সব তারকার। এখন তাই বাংলাদেশ মানেই যেন ক্রিকেট।
আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার কোচ রি সন হোকে প্রশ্ন করা হয়- বাংলাদেশ নাম শুনলে আপনার মাথায় প্রথমে কোন শব্দটি আসে? ফুটবল নাকি অন্য কিছু? জবাবে হাসতে হাসতে উত্তর কোরিয়ার কোচ বলেন, ‘উমমম... বাংলাদেশ বললে কি ক্রিকেটের কথা প্রথমে আসে না? (হাসি)।’
উত্তর কোরিয়ানদের মাঝে ক্রিকেট নিয়ে কোনো মাতামাতি নেই। ফুটবলে সর্বশেষ ২০১৯ সালে এএফসি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে উত্তর কোরিয়ার একটি ক্লাব খেলেছিল। তাই দুই দলের তেমন একটা দেখা সাক্ষাতও নেই। এমনকী বাংলাদেশ কোচ পিটার বাটলার নাকি কোরিয়ান দলের খেলার কোনো ফুটেজও পাননি। তবে চীনের বিপক্ষে পারফর্মেন্স দেখে বাংলাদেশের উচ্ছসিত প্রশংসা করলেন রি সন হো।
তিনি বলেন, ‘গত কয়েক বছর আগের কথা চিন্তা করলে দেখা যায়, পূর্ব এশিয়ার তুলনায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের মান বেশ নিচে ছিল। কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশসহ এই অঞ্চলের দলগুলো খুব দ্রুত উন্নতি করছে। আপনি ২০১৯ সালের ম্যাচের কথা বললেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি গতকালের (চীনের বিপক্ষে) ম্যাচ দেখে যা বুঝেছি, বাংলাদেশ দল অনেক বড় এবং দ্রুত উন্নতি করেছে। এখন তারা এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হচ্ছে।’
‘আমি যতটা ভেবেছিলাম, বাংলাদেশ তার চেয়েও শক্তিশালী’
গোলকিপার মিলি যেন এলভিস প্রিসলি: বাটলার
কিরণকে ধুয়ে দিলেন বাটলার