ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহাদাৎ হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সোহেল আকন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদকসহ মোট সাতটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। অপর দিকে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেনের প্যানেল চারটি পদে জয়লাভ করে। জামায়াত সমর্থিত দুটি পদে প্রার্থী থাকলেও তাঁরা কেউ নির্বাচিত হননি।
সভাপতি পদে শাহাদাত হোসেন ৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহেব হোসেন পেয়েছেন ৭৪ ভোট। ৭৭ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ। সাধারণ সম্পাদক পদে সোহেল আকন ৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমুল হাসান পেয়েছেন ৫৩ ভোট।
এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে গোলাম সরওয়ার ৬৭ ভোট, মিজানুর রহমান ৭০ ভোট, অর্থ সম্পাদক পদে আরিফ হোসেন ৯২ ভোট, ভিজিল্যান্স সম্পাদক পদে মোফাজ্জেল হোসেন ১২১ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে ফিরোজ হোসাইন ৭৬ ভোট, ভর্তি সম্পাদক পদে আমির হোসাইন ৭৮ ভোট, নির্বাহী সদস্য পদে আককাস সিকদার ১১২ ভোট ও মোবাশ্বের ভুইয়া ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ করলো ইরান