মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১১:১৭ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল এলাকার আবুল কালামের ছেলে।

সাইফুলের প্রতিবেশী মো. নুর নবী জানান, বৃহস্পতিবার নিজামপুর রেল স্টেশন এলাকায় বেলালের নতুন বাড়িতে কাজ করছিলেন সাইফুল। কাজের এক পর্যায়ে মাচা ভেঙে পড়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ধরলে তার ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিক মারা যাওয়ার কথা শুনেছি। আমি মামলার কাজে কোর্ট বিল্ডিংয়ে আছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত