ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নতুন কমিটি গঠন

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:০১ এএম

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম- এর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো: আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব অভ্র এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এ. এল. রিয়াদ। সংগঠনের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনার জন্য একদল অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন মাইনুদ্দিন চিশতী, মো: ইসমাইল হোসেন মিথুন, মাজহারুল ইসলাম সুপ্ত, শেখ আনিসুর রহমান মুন্না, খালেদ মাসুদ পাইলটসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি মাজহারুল ইসলাম, ওমর পাটোয়ারী, মোঃ সিহাব আক্তার সৌরভ, ফজলে রাব্বি ও তাহমীদ তাজওয়ার। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহসিনুল হাসান ফাহিম, তাহসিনা, ওয়ালিদ, মুসফি আলম হৃদয় ও ইউসুফ আব্দুল্লাহ সজীব। সাংগঠনিক সম্পাদক হিসেবে সাব্বির হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়াসিন আরাফাত সোহাগসহ পাঁচজন দায়িত্ব পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে বিষ্ণু কুমার এবং কোষাধ্যক্ষ হিসেবে রিফাতুজ্জামান রৌনিককে মনোনীত করা হয়েছে।

 প্রচার সম্পাদক হিসেবে অতিন সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান শেখ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ খোরেশেদ আলম দায়িত্ব পেয়েছেন। এছাড়া মশিউর রহমান গবেষণা বিষয়ক সম্পাদক, মোঃ ইমরান ও আবু হানিফ প্রকাশনা সম্পাদক এবং আতিকুর রহমান বাবু মিডিয়া ও সেমিনার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কার্যকরী সদস্য হিসেবে মোঃ লিমন, বাদশা ফাহাদসহ সাতজন সদস্যকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই কমিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ফার্মাসিস্টদের পেশাগত উন্নয়ন, উচ্চতর গবেষণা কার্যক্রম এবং জনস্বাস্থ্য উন্নয়নে এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা বিশ্বাস করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত