আরিচা ঘাটে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:৩৯ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে আরিচা ফেরি টার্মিনালের ৩ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মল্লিক (৪৬) শিবালয় নতুন পাড়া গ্রামের ভাড়াটিয়া মৃত আনছার মল্লিকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন স্থানীয় নবী হোসেনের ছেলে সাব্বির (১৬) ও ফেরির টিকিট কাউন্টারের কর্মচারী জাহাঙ্গীর (৪৫)।   

প্রত্যেক্ষর্শীরা জানান, বেলা ১১টার দিকে আক্কাস মেকারের চাকা হাওয়া দেওয়ার মেশিন সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডারের কাছে অবস্থিত চা দোকানের সামনে মোহাম্মদ মল্লিক চা পান করছিলেন। এমন সময় বিস্ফোরিত সিলিন্ডারের একাংশের আঘাতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় উথলী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় চা দোকানদার কামাল জানান, বেচাবিক্রির এক পর্যায়ে সিল্ডিন্ডার বিস্ফোরণের সময় তিনি দোকানের পেছনে ছিলেন। প্রচ- আওয়াজের পর এগিয়ে এসে দেখেন মোহাম্মদ মল্লিকের দু-পায়ে প্রচ- আঘাত লাগায় মাটিতে পড়ে রয়েছেন। স্থানীয় লোকজন এসে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।    

এদিকে, খবর পেয়ে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা যুবদল আহ্বায়ক হোসেন আলী, শিবালয় থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফেরি সংস্থা বিআইডব্লিউটিসির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত