নেত্রকোনা সদরের চুচুয়া মারাদিঘী এলাকায় নূরজাহান (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূরজাহান কুমিল্লা জেলার চান্দিনা পৌর এলাকার কোরবানপুর গ্রামের মজলু মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র ১০ মাস আগে মারাদিঘী এলাকার জব্বার মিয়ার ছেলে টিটু মিয়ার সঙ্গে নূরজাহানের বিয়ে হয়।
শনিবার রাতে পর নূরজাহান 'আত্মহত্যা' করেছেন এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী টিটুর বাড়িতে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খবর পেয়ে কুমিল্লা থেকে নেত্রকোনায় ছুটে আসেন নূরজাহানের স্বজনরা। মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন তারা। স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; নূরজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে হাসপাতাললে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাদের উপস্থিতি দেখা গেলেও ঘটনার পর থেকে স্বামী টিটু মিয়া ও তার স্বজনরা পলাতক রয়েছেন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মোটরসাইকেলে-নসিমন সংঘর্ষে কলেজছাত্র নিহত
সাতকানিয়ায় মাটি কাটায় ২ জনের দণ্ড: ডাম্পার স্কেভেটর বিকল