বোয়ালমারীতে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিল 

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে বোয়ালমারী সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা  হয়। অনুষ্ঠানে দলটির উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আশরাফুল আলম মামুন, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হুসাইন। এ সময় আরো বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর কৃষক দলের আহ্বায়ক বজলুল করিম চাঁদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এখানে যিনি এমপি হয়েছেন তার মাধ্যমে কাজ হবে। এটা হওয়া উচিত, তাই হবে। আমাদের দল ক্ষমতায় এসেছে, আমি সহযোগিতা করব। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই হয়েছে। যিনি এমপি হয়েছেন তাকে যোগ্য সম্মান দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আমাকে পরাজিত করা হয়েছে। বিএনপির ক্ষমতায় যাওয়ার পেছনে এ অঞ্চলের মানুষের কোন অবদান নেই।'

পরে বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দলের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত