চন্দনাইশে অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮মার্চ) বিকেলে উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট, খাঁনহাট ও রওশনহাট বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানকালে অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারের বিভিন্ন কাঁচাবাজার ও মুদির দোকান এবং খাবার হোটেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও খাদ্যদ্রব্য যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট মো. মিনহাজ (নজরুল স্টোর)কে ১ হাজার ৫শত টাকা, গাছবাড়িয়া খাঁনহাট মো. হারুন (শাহী মিষ্টি বন)কে ২ হাজার ও রওশনহাট মো. ইসমাইল (ফয়েজান গরিবে নেওয়াজ স্টোর)কে ১ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত