লালবাগে বৃদ্ধের মহদেহ উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

রাজধানীর লালবাগে নির্মাণাধীন ভবনের নিচ থেকে মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে লালবাগ ডুরিআঙ্গুল লেনের রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের নিচ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু মিত্র জানান, ওই বৃদ্ধ ডুরি আঙ্গুল লেনের স্থায়ী বাসিন্দা। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। তবে কয়েকদিন ধরে ভবনের কাজ বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের যেকোন সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে নির্মাণাধীন ভবনের নিচে ফেলে রেখে যায়। ভবনটির কেয়ারটেকার রুবেল হোসেন বিকেলে মরদেহ দেখতে পেয়ে লালবাগ থানায় জানায়। 

স্থানীয়রা জানান, সে নিজে মাদকাসক্ত ছিল। আবার বিক্রিও করত। এর আগে লালবাগ থানা পুলিশ তাকে কয়েকবার আটকও করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত