লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

রাজধানীর লালবাগ এলাকার একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে পিসি দাস স্ট্রিট লেনের একটি বাসার পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান,  তৌহিদা হোসেন তিশা একজন গৃহিণী, স্বামী মনির হোসেন ও দুই সন্তানকে নিয়ে লালবাগের বাসায় থাকতো। স্বামী মনির হোসেন পাঠাও চালক।

তিনি আরও জানান, সকালে পারিবরিক বিষয় নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া হয়। দুপুরে নিজরুমে ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেয়। দেখতে পেয়ে স্বজনেরা পুলিশকে খবর দেয়। এরপর বাসায় গিয়ে ওই গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় পাই। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।  তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত