কক্সবাজারের চকরিয়া উপজেলায় দোলনায় খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে গেলে আকরিদা জান্নাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তৈল্লার বিল এলাকায় নিজ বাড়ির উঠানে দোলনায় খেলার সময় এ ঘটনা ঘটে। নিহত আকরিদা জান্নাত দুবাইপ্রবাসী জিয়াউর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। পরিবারের সদস্যরা জানান, খেলার একপর্যায়ে অসাবধানবশত তার ওড়না দোলনার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
দোলনার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০