ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও মনির হাওলাদার (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হাসনাবাদ সুপার মার্কেটের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি ৯ এমএম এবং দুটি ৭ দশমিক ৬৫ পিস্তল রয়েছে।
কেরানীগঞ্জে ৩ পিস্তলসহ গ্রেপ্তার ২
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০