মৃত্যুর গুঞ্জনের মধ্যে নেতানিয়াহুর ভিডিও বার্তা 

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম

ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু গুঞ্জন ছড়িয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

এর মধ্যে প্রকাশ্যে না এসে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ভিডিও বার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। তিনি বলেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে। এজন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান। খবর: টাইমস অব ইসরায়েল

নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু, এক্ষেত্রে বড় বিষয় যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।

ভিডিও বার্তায় তিনি বলেন, এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য এই যুদ্ধের জন্য।

গত ১০ দিনে ইসরায়েলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। এই আহতদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত