ধর্ষণ চেষ্টার সালিস বৈঠকের বিচারক প্রাথমিকের প্রধান শিক্ষক

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে রিপন (৩৫) নামের এক ভ্যান চালককে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার সালিস বৈঠক বসিয়ে এ রায় দেন। 

মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও সালিস বৈঠক করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তিনি প্রভাবশালী হওয়ায় ওই এলাকায় কেউ মুখ খুলতে রাজি হয়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই এলাকার একটি বাড়িতে ইফতারির আয়োজন ছিলো। চারিপাড়া গ্রামের রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে ওই শিক্ষার্থীর ঘরে গিয়ে তাকে ঝাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। 

এ ঘটনায় দশকানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত