৯০০’র অপেক্ষা বাড়ল মেসির

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:১৯ এএম

মাইলফলক ‘৯০০ ক্যারিয়ার গোল’ থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল মেসি। কিন্তু বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ১৬-র প্রথম লেগের লড়াইয়ে তাকে গোলবঞ্চিত রাখল ন্যাশভিল এসসি। আর্জেন্টাইন মহাতারকাকে আটকে দিয়ে ইন্টার মায়ামির সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিকরা।

গত শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচে ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেছিলেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি। ফলে ফুটবলপ্রেমীদের চোখ ছিল বুধবারের এই হাইভোল্টেজ ম্যাচে। কিন্তু পুরো ম্যাচ জুড়ে ন্যাশভিলের ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ে মেসিকে খুব একটা জায়গা করে নিতে দেখা যায়নি।

প্রথমার্ধের লড়াই ছিল সমানে সমান। বিরতির পর বৃষ্টি নামলে পিচ্ছিল মাঠে রক্ষণের দাপট আরও বেড়ে যায়। ম্যাচের ৫৫ মিনিটে মেসি বাম দিক দিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়াক দুর্দান্ত সেভে তাকে হতাশ করেন। পুরো ম্যাচে মেসির শট অন টার্গেট ছিল মাত্র একটি, যা সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন।

সর্বশেষ সর্বাধিক পঠিত