জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার প্রতিবাদে স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখা ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল বেলা ১১টার দিকে পৌর শহরের দয়াময়ী মোড়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখা ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ছোট ভাই ও মামলার বাদী অ্যাডভোকেট আবু ফাহাত তৌকির, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, চিকিৎসক মনিরুজ্জামানসহ নিহতের স্বজনরা।