ডিমলায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত 

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

নীলফামারীর ডিমলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার ডাঙ্গারহাট সংলগ্ন উত্তরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার ওই এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে। 

স্থানীয়রা জানায়, উপজেলার মধ্য ছাতনাই গ্রামের অটোরিকশাচালক সিদ্দিক আলী যাত্রী নিয়ে ঠাকুরগঞ্জ থেকে ডিমলা সদরের দিকে যাচ্ছিল। পথে ডাঙ্গারহাট এলাকার উত্তরের মোড়ে পৌঁছালে  শিশু সাদিয়া রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত