পার্বতীপুরে জামাইকে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়ী গ্রেপ্তার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

দিনাজপুর জেলার পার্বতীপুরে মেয়ে জামাই তোজাম্মেল হোসেনকে (৩২) হত্যার অভিযোগে শ্বশুর মোকছেদুল হক (৫৩) ও শাশুড়ী মর্জিনা বেগমকে (৪১) গ্রেপ্তার করেছে পার্বতীপুর ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

স্ত্রী মনিরা খাতুন মিষ্টি মনিকে (২৪) গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১৩ মার্চ) রাতে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা হয়। পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. নজরুল ইসলাম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের জনৈক আব্দুর রাজ্জাকের বাড়ী থেকে মোকছেদুল হক ও মর্জিনা বেগমকে গ্রেপ্তার করে। তাদের শনিবার (১৪ মার্চ) পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গত ১২ মার্চ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হাবড়া তিলাই নদী ব্রিজ সংলগ্ন বৈরাগী শ্মশান ঘাটের আমগাছে তোজাম্মেল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে শ্বশুর-শাশুড়ী বাড়ীর লোকজন আত্মগোপনে চলে যায়। ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। মামলার এজাহারে উঠে আসে কি ভাবে জামাতাকে হত্যার ছক তৈরি করা হয়।

এব্যাপারে পার্বতীপুর ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাতা তোজাম্মেল হোসেনের হত্যার অভিযোগে শ্বশুর ও শাশুড়ীকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী মনিরা খাতুন মিষ্টি মনিকে কে গ্রেপ্তারে জন্য পুলিশ মাঠে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত