পানিসম্পদ মন্ত্রী

খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে।

রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বিরতির সময় সংবাদকর্মীদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার, অর্থের যেন কোনো অপচয় না হয় সে বিষয়ে সরকার সর্তক আছে।

তিনি বলেন, আগামীকাল একযোগে সারা দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচি শুরু হবে। দিনাজপুরের কাহারুল উপজেলার শাহাপাড়া খাল উদ্বোধন শেষে হবে সুধী সমাবেশ। জেলার সদরে সুধী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত