প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির তিনজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাদের প্রতীক বরাদ্দ দেন।
বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাকে ধানের শীষ, জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলকে দাঁড়িপাল্লা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদারকে ফুলকপি প্রতীক দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে নির্বাচিত হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
