ফটিকছড়িতে প্রকৌশলী রিয়াজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:১১ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে ডিপ্লোমা প্রকৌশলী রিয়াজ উদ্দীন হত্যা মামলার এক নম্বর আসামি সিরাজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ ছাদেকনগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফটিকছড়ি থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ সংঘটিত ডিপ্লোমা প্রকৌশলী রিয়াজ উদ্দীন হত্যা মামলায় সিরাজুল হককে প্রধান আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত