বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি মাঠের ভেতরে নিজের শান্ত স্বভাবের জন্য পরিচিত হলেও, রবিবারের ম্যাচে দেখা গেল তার ভিন্ন রূপ। সেভিয়ার বিপক্ষে গোলহীন ম্যাচে নিজের পারফরম্যান্সের চেয়েও মুখে পরা প্রোটেকটিভ মাস্ক নিয়ে বেশি বিরক্ত ছিলেন এই তারকা ফুটবলার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে মাস্কের ওপর ক্ষোভ উগরে দেন তিনি।
চোখের হাড়ের ইনজুরির কারণে গত কয়েকটি ম্যাচ ধরে একটি বিশেষ প্রোটেকটিভ মাস্ক পরে খেলছেন লেভানদোভস্কি। কিন্তু এই মাস্ক যে তার স্বাভাবিক খেলায় বাধা দিচ্ছে, তা রবিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচে স্পষ্ট হয়ে ওঠে। সাংবাদিক ডোমিনিক পিয়েছোটার দেওয়া তথ্যমতে, ম্যাচে একটি সহজ সুযোগ মিস করার পর লেভানদোভস্কি চরম হতাশ হয়ে পড়েন।
তিনি তৎক্ষণাৎ মাস্কটি মুখ থেকে সরানোর চেষ্টা করেন এবং ক্ষোভে ফেটে পড়েন। পিয়েছোটা জানান, সুযোগ নষ্ট করার পর লেভানডভস্কি চিৎকার করে বলে ওঠেন, "অভিশপ্ত মাস্ক!" । তিনি অভিযোগ করেন যে, এই মাস্কের কারণে তার দৃষ্টিসীমায় সমস্যা হচ্ছে এবং তিনি স্বাচ্ছন্দ্যে বল লক্ষ্য করতে পারছেন না।
সেভিয়ার বিপক্ষে ম্যাচে গোল পাননি লেভাডনডভস্কি। একজন স্ট্রাইকারের জন্য যেখানে সেকেন্ডের ভগ্নাংশের টাইমিং এবং নিখুঁত দৃষ্টি জরুরি, সেখানে মাস্ক পরে খেলাটা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বার্সেলোনা সমর্থকদের জন্য এটি দুশ্চিন্তার বিষয়, কারণ লেভানদোভস্কির মতো ফিনিশারের ছন্দে থাকা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিছুদিন আগে একটি ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে সংঘর্ষে চোখের ওপরের হাড় ক্ষতিগ্রস্ত হয় লেভানদোভস্কির। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও বড় ইনজুরি এড়াতে এই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে রবিবারের ঘটনার পর প্রশ্ন উঠছে, এই মাস্ক পরে তিনি আর কতদিন স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন।
'আসল সার্জারি তো পাকিস্তানের নির্বাচকদের করা দরকার'