রাজধানীতে চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ঢাকার (সিজেএডি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা জেলার ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সমকালের সিনিয়র রিপোর্টার বকুল আহমেদ।
আলোচনায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। চুয়াডাঙ্গার উন্নয়ন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতায় সংগঠনটি ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাজমুল লিখন (দেশ রূপান্তর), সাংগঠনিক সম্পাদক জুলহাস কবির, কার্যনির্বাহী সদস্য বুলবুল আহমেদ (বাংলা টিভি), সাইদ রিপন (ঢাকা পোস্ট), সাইফুল ইসলাম রনি (ডিবিসি নিউজ), সৌরভ নূর (চ্যানেল ওয়ান), ফেরদৌস শাহরিয়ার (সময় টিভি), মো. আল আমিন (টাইমস অব বাংলাদেশ), শিলু হোসেন (সমকাল) এবং আল জোবায়ের (দৈনিক জনকণ্ঠ) প্রমুখ।
