শোন অ্যারেস্টের নির্দেশনা

রাজশাহী রেঞ্জের ডিআইজিকে উকিল নোটিস

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ এএম

জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শোন অ্যারেস্ট) পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা প্রত্যাহার চেয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে তার উদ্দেশে এ নোটিস পাঠান দুই আইনজীবী সৈয়দা নাসরিন। নোটিসের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) উদ্দেশে পাঠানো হয়েছে। নোটিসপ্রাপ্তির সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্যত্যয় হলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত