ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এই দিন তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল সোমবার (১৬ মার্চ) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮মিনিটে। আগামীকাল বুধবার (১৮ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড নেই।