দেশীয় সংগীতের প্রয়াত পাঁচ কিংবদন্তিকে নিয়ে ঈদের অনুষ্ঠান উপস্থাপনা করলেন সংগীতশিল্পী আগুন। ‘স্মৃতির সুর’ নামের এই অনুষ্ঠানে তিনি তুলে ধরেছেন পপ সম্রাট আজম খান, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, মাইলসের শাফিন আহমেদ, চাইম ব্যান্ডের খালিদ এবং লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের গল্প। নাজমুল আলম রানার প্রযোজনা ও পরিচালনায় তৈরি এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন পাঁচ শিল্পীর অগ্রজ এবং তাদের দীর্ঘদিনের সহকর্মীরা।
ঈদের দিন থেকে ঈদের পাঁচদিন চ্যানেল টোয়েন্টিফোরের পর্দা-সহ ফেসবুক ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রচার হবে ‘স্মৃতির সুর’। আগুন বলেন, এই বিশেষ অনুষ্ঠানটির পরিকল্পনা আমার খুবই ভালো লেগেছে। আয়োজনে আমাদের পাঁচ কিংবদন্তি শিল্পীকে নিয়ে আলোচনা হয়েছে, তাদের গান গাওয়া হয়েছে। সত্যি বলতে আয়োজনটি উপস্থাপনা করতে গিয়ে আইয়ুব বাচ্চু, আজম খান, শাফিন আহমেদ, খালিদ এবং ফরিদা পারভীনকে যেন আমি নতুন করে আবিষ্কার করেছি। আমার বিশ্বাস, এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরাও প্রয়াত এই কিংবদন্তিদের নতুন করে চিনবে এবং জানবে।’