ঈদে বাড়তি চমক নিয়ে আসছে সময়ের ব্যস্ত সংগীত প্ল্যাটফর্ম ‘আই কে মিউজিক স্টেশন’। এরই মধ্যে বিএফডিসিতে রকমারি আয়োজনে সিজন ৪-এর একসঙ্গে ৩০টি গানের শুটিং সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ও নবীন শিল্পীরা। শুধু তাই নয়, সঙ্গে রয়েছে বিগ বাজেটের মিউজিক ভিডিওসহ আরও একগুচ্ছ গান। যেগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে আই কে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে। সবগুলো গানই লিখেছেন সংগীতশিল্পী মুনসুর সানী; যিনি এই মিউজিক স্টেশনের পরিচালক ও একক গীতিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে এই স্টেশনের প্রকল্প নিয়ে পুরোপুরি ব্যস্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমদাদ খান। তারা বলেন, বাংলা গানকে ভালোবেসে প্রবাসে থেকেও আমরা অসংখ্য গান তৈরি করছি। এবারের ঈদেও সিজন-৪ এর পাশাপাশি আমরা আরও বেশ কিছু মিউজিক ভিডিওসহ গান নির্মাণ করছি। ঈদে প্রকাশ হবে ‘ওগো সখি’ শিরোনামের একটি গান। এই গানটি নিয়ে বেশ আশাবাদী। আমরা সব সময় চেষ্টা করি শ্রোতাদের চাহিদা অনুযায়ী ভিন্ন ধারার গান উপহার দিতে। আমরা আশা করছি, আমাদের গানগুলো ব্যতিক্রম এবং গানগুলো শুনে শ্রোতাদের ভালো লাগবে।
আই কে মিউজিক স্টেশনের ঈদ ধামাকা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:২১ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:২১ এএম
আই কে মিউজিক স্টেশনের ঈদ ধামাকা
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০