ইসরায়েল দাবি করেছে যে ইরানের সামরিক কাঠামোয় বড় ধাক্কা দিয়েছে তারা। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গত রাতে চালানো এক হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেমানি নিহত হয়েছেন।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, এই হামলা ইরানের 'কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচার'-এর ওপর একটি গুরুত্বপূর্ণ আঘাত। একই সঙ্গে তারা জানিয়েছে, ইরানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ভবিষ্যতেও জোরালো পদক্ষেপ অব্যাহত থাকবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। ফলে হামলার সত্যতা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
