সিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণ 

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

‎নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় বিদ্যালয় কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করেন সংসদ সদস্যের সহধর্মিণী সাহাবিবুল আছমা মিনু। 

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আঞ্জুমান আরা, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারমিন রিয়া, পৌর মহিলা দলের সভাপতি মোছা. মমতাজ মৌ প্রমুখ।

‎বিদ্যালয়ের ৮০ শিক্ষার্থীর মাঝে ঈদসামগ্রী (আতব চাল, লাচ্ছা, চিনি, গুঁড়োদুধ) বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত