এক দিনে যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৮ এএম

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপও দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন। এতে সেতু কর্র্তৃপক্ষ টোল বাবদ আদায় করেছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। গতকাল বুধবার সকালে টাঙ্গাইলের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন সরকারি বার্তা সংস্থাকে এই তথ্য নিশ্চিত করেন।

যমুনা সেতু কর্র্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন সেতুটি পারাপার করেছে। এর মধ্যে ঢাকামুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, উত্তরবঙ্গমুখী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার করেছে, যেগুলো থেকে টোল হিসেবে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রা নির্বিঘœ রাখতে যমুনা সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। এর মধ্যে উভয় পাশেই ২টি করে বুথ মোটরসাইকেলের জন্য আলাদাভাবে নির্ধারিত করা হয়েছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি, যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত