নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার বাড়ি থেকে গতকাল বুধবার সাবিনা বেগম চম্পা (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নিহত চম্পা পটুয়াখালীর বালাপাড়া থানার ফতেপুর পাখিমারা গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। তিনি আলীগঞ্জ এলাকার জালাল মিয়ার বাড়িতে স্বামী রনি মিয়ার সঙ্গে বসবাস করতেন। ফতুল্লা মডেল থানার এসআই ওয়াসিম খান জানান, গত রাতে স্বামী-স্ত্রী একই সঙ্গে ঘরে ছিলেন। সকালে স্ত্রীর মরদেহ দেখে থানায় সংবাদ দেন রনি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুটি রহস্যজনক হওয়ায় স্বামী রনি মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রনি মিয়া (৩০) কিশোরগঞ্জের হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

সর্বশেষ সর্বাধিক পঠিত