চাঁদপুরের এক গ্রামে আজ ঈদ পালিত হচ্ছে

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদপুরের এক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলার হাজীগঞ্জের ৭ নম্বর বড়কুল ইউনিয়নের সাদ্রা চৌধুরী বাড়িতে ব্যতিক্রমধর্মী পরিবেশে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। রীতিমত মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হয়েছে এই গ্রামে।

এই ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আবু বক্কর।  এ বিষয়ে তিনি জানান, আফগানিস্তান, নাইজার ও মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি। এতে মোট সাত মুসল্লি অংশগ্রহণ করেন।

ঈদ জামাতের বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর জব্বার জানান, সাদ্রা দরবার শরিফের মাওলানা আরিফের মেজ ভাই মাওলানা আবু বক্কর তার নিজ পরিবারের সাতজনকে নিয়ে নামাজ আদায় করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত