পার্বতীপুরে শতাধিক অসহায় মানুষ পেল ঈদ উপহার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

দীর্ঘ ২৩ বছর ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে আসছে ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে নতুন কাপড়, পাঞ্জাবি, শাড়ি, পোলাও চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধ বিতরণ করা হয়।

করোনাকালে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, অসহায়দের ঘরে পৌঁছে দেওয়া হয় খাবার সামগ্রী ওষুধ, প্রতি ঈদে গরু, ছাগল কোরবানি করা হয় হতদরিদ্র মানুষের জন্য, ঈদ সামগ্রী নতুন পোশাক বিতরণ এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা মূলক কর্মক্রম করে আসছে সংগঠনটি।

পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আহ্বায়ক এ টি এম তারিকুল আলম বলেন, আমাদের এই সংগঠন সবসময় মানুষের পাশে ছিল, আছে, ভবিষ্যৎ থাকবে। আমরা প্রতিবছর ঈদের সময় ঈদ উপহার বিতরণ করে থাকি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে নানা মানবিক সহায়তা দিয়ে থাকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত