বিয়ের শেরওয়ানির বদলে গায়ে উঠল কাফনের কাফন 

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুলফিকার ইসলাম জিল্লুর (২৬) নামে এক যুবক। আগামীকাল সোমবার (২৩ মার্চ) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। চারদিকে চলছিল উৎসবের প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সব আনন্দ বিষাদে রূপ নিল।

রবিবার (২২ মার্চ) সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত জুলফিকার আলী জিল্লুর পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে।

নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত জিল্লুরের আগামীকাল সোমবার বিয়ে হওয়ার কথা। সে বিয়ের দাওয়াত দিতে বড় ভাই রফিকুল ইসলামের প্রাইভেটকার নিজে চালিয়ে গড়মাটি বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকার গতি হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত