সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম

ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।  বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, ২০১৮ সালের ৩১ জুলাই রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে শোভন সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটি ঘোষণার ১ ঘন্টার মধ্যে সূর্যসেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদকের সাথে লবিং করার জন্য ব্যাকুল হয়ে এসএমএস করেন।

রাকিবুল ইসলাম বলেন,  সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রাপ্তির আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সাথে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করেছেন সাদিক কায়েম। অথচ ৫ আগষ্টের পর থেকে সেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীই আজ দেশ, জাতিকে সাহসীকতার গল্প শোনায়!

পোস্টের শেষে রাকিব লিখেন, ‘History repeats itself’ অর্থাৎ ইতিহাস সবসময় নিজেই পুনরাবৃত্তি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত