আবার বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী ফিজা আলি

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

দ্বিতীয় বিয়ের মাধ্যমে নতুন করে জীবন শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলি। অনেকটা ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। জানা গেছে, তার বরের নাম এজাজ খান। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামে অভিনেত্রী নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মেহেন্দি’খ্যাত অভিনেত্রী ফিজা তার সোশ্যাল হ্যান্ডেলে স্বামী ও মেয়েকে নিয়ে তোলা একাধিক ছবির স্লাইড শেয়ার করেছেন। পরবর্তীতে স্বামীর সঙ্গে তোলা কিছু ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ফিজার পরনে কালো রঙের সেমি-ফরমাল পোশাক, যার সঙ্গে ছিল বহু রঙের সূচিকর্ম করা বাদামি রঙের একটি অলংকৃত দুপাট্টা। অন্যদিকে, তার স্বামীও একই রঙের পোশাক বেছে নেন। 

এসব ছবির ক্যাপশনে ফিজা বলেন-“আজ আমার জীবনের নতুন, সুন্দর, খুবই আবেগঘন অধ্যায় শুরু হয়েছে।” উচ্ছ্বাস প্রকাশ করে ফিজা বলেন, ‘৪১ বছর বয়সে, আল্লাহ আমাকে সেই শান্তি ও ভালোবাসা দান করেছেন; যার জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ আমি আমার জীবনসঙ্গীকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ।‘ 

ফিজার প্রথম সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছে কন্যা। তা জানিয়ে ফিজা বলেন, ‘যে বিষয়টি আমার হৃদয় সবচেয়ে বেশি ছুঁয়েছে, তা হলো আমার মেয়ে ফারাল। তার বয়স মাত্র ১১ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত