প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতা চলবে : এজেডএম রেজওয়ানুল হক

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতা চলবে। (২৩-২৫) মার্চ যে সব ব্যক্তি জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাই। কেউ যদি মহান স্বাধীনতা মিথ্যা বলবে বা অন্যভাবে উপস্থাপন করবে এটা হবে না। আসুন আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির আয়োজিত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৪শ’ বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আ. ওয়াদুদ, পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) জুলফিকার আলী, সাবেক কমান্ডার রিয়াজ মাহমুদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত