চরফ্যাশনে নতুন ইতিহাসের সূচনা হলো ১৪৩৩ বাংলা সালকে সামনে রেখে। উপজেলা ও পৌরসভার সকল হাট-বাজার এবং স্ট্যান্ড থেকে কোনো ধরনের খাজনা না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই খাজনা সম্পূর্ণভাবে মওকুফ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। উল্লেখযোগ্য বিষয় হলো, পূর্বে নির্ধারিত হারে এসব খাজনার অর্থ তিনি নিজ উদ্যোগে সরকারি কোষাগারে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ব্যতিক্রমধর্মী উদ্যোগে চরফ্যাশনের সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের মতে, এমন সিদ্ধান্ত এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আনবে এবং অর্থনৈতিক চাপ অনেকটাই কমাবে।
স্থানীয় একজন আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, “আমরা সত্যিই সৌভাগ্যবান। আগে আমাদের এলাকায় রাস্তা-ঘাটসহ অনেক উন্নয়ন হয়েছে, আর এখন আমাদের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”
স্থানীয়রা আরও জানান, অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় এবার সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তির বিষয়টি গুরুত্ব পাওয়ায় চরফ্যাশন এখন উন্নয়নের এক নতুন দিগন্তে প্রবেশ করেছে।
এই উদ্যোগকে জনবান্ধব ও সময়োপযোগী উল্লেখ করে অনেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
দুমকিতে রাস্তায় বেড়া দিয়ে ১০ পরিবারের চলাচল বন্ধের অভিযোগ