মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িত দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় র‌্যাব। বার্তায় বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তারা ‘শুটার’ ছিলেন।

এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে র‍্যাব-৪। 

গত বছরের নভেম্বরে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়া (৪৭) খুন হন। মিরপুর-১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করে মুখোশধারী তিন সন্ত্রাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত