যোগদানের মাত্র চারদিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (২৯ মার্চ) সকালে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

গত ২৪ মার্চ তিনি শিবচর থানায় দায়িত্ব গ্রহণ করেন।

পুলিশ জানায়, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে শিবচর থানায় উপপরিদর্শক (এসআই) ও পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি গত ২৪ মার্চ ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, যোগদানের মাত্র চারদিনের মাথায় হঠাৎ তাকে প্রত্যাহার করায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

ওসি বদলির প্রসঙ্গে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের বলেন, এটি একটি স্বাভাবিক প্রশাসনিক বদলি। এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত