জন্মদিনে ভালোবাসায় সিক্ত শাকিব খান

‘সবসময় নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করব’

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

জন্মদিনে অগাধ ভালোবাসায় অভিভূত চিত্রনায়ক শাকিব খান। গতকাল ২৮ মার্চ জন্মদিন পার হলেও এখনও দেশ-বিদেশ থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের পক্ষ থেকে আসছে শুভেচ্ছা বার্তা। ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই তারকা। 

আজ (রবিবার) দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অনুভূতির কথা প্রকাশ করেন। সেখানে শাকিব লিখেছেন, এখনও অভিভূত হয়ে আছেন তিনি। শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, এই বিশেষ দিনটি এত উষ্ণতা দিয়ে উদযাপন করার জন্য এবং সবসময় পাশে থাকার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। 

শাকিব খান আরও জানান, ভক্তদের এই ভালোবাসাই তার শক্তি এবং সমর্থনই তার প্রেরণা। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, সবসময় দর্শকদের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাবেন। সবশেষে তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যিই নিজেকে ধন্য মনে করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত