কেনিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১০৮

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:৪১ এএম

কেনিয়ায় কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। গত শনিবার এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, বন্যার পানিতে দেশটির বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ায় শুধু জানমালের ক্ষয়ক্ষতি হয়নি, বরং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৬ মার্চ থেকে শুরু হওয়া আকস্মিক বন্যায় পূর্ব আফ্রিকার দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির তোড়ে বহু বাড়িঘর ও যানবাহন ভেসে গেছে, বিমান ভ্রমণ বিঘিœত হয়েছে এবং বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্র্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে দেশ জুড়ে ২ হাজার ৭০০-এর বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। দেশটির কিছু এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কমে এলেও নিষ্কাশন ব্যবস্থা উপচে ও জলাবদ্ধতার ঝুঁকি রয়ে গেছে বলে সতর্ক করেছে পুলিশ।

বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে রেডক্রস, সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পূর্ব আফ্রিকার দেশগুলোর বৃষ্টিপাতের ধরন আমূলভাবে বদলেছে, যার ফলে আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়েছে। বর্তমানে হাজার হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে, যেখানে খাবার, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসেবা সরবরাহের তীব্র সংকট দেখা দিয়েছে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই মানবিক বিপর্যয় মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত