সপ্তম শ্রেণি
গদ্য : শব্দ হতে কবিতা
লেখক : হুমায়ুন আজাদ
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. ‘শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে।’ এ বাক্যে বেচাকেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর : বিনিময় প্রথা
২. হুমায়ুন আজাদের ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর : উপন্যাস
৩. গোলাপ ফুলটি কীসের মুখ হয়ে ফুটে উঠল?
উত্তর : মেয়ের
৪. লেখক ছোট বয়সে কীসের পাড়ে দাঁড়িয়ে থাকার কথা বলেছে?
উত্তর : পুকুরের
৫. লেখক ছোট বয়সে নিজেকে কল্পনা করার সময় কোন পাখিটি উড়ে চলে যায়?
উত্তর : চড়ুই
৬. লেখক ছোট বয়সে সবাইকে কী করার কথা বলেছে?
উত্তর : দেখার
৭. আলোচ্য রচনায় কবিতার কোন রূপ প্রকাশিত হয়েছে?
উত্তর : শিল্পরূপ
৮. শব্দের কোন রূপকে কবিরা জানেন?
উত্তর : মায়াবী
৯. ‘উপমা’ অর্থ কী?
উত্তর : তুলনা
১০. ‘তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা?’ এখানে ‘ফুলের মতো কবিতা’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : গাঠনিক সৌন্দর্য
১১. শব্দ থেকে কবিতা প্রবন্ধের রচয়িতা কে?
উত্তর : হুমায়ুন আজাদ
১২. হুমায়ুন আজাদ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯৪৭ সালের ২৮ এপ্রিল
১৩. হুমায়ুন আজাদের কর্মজীবন অতিবাহিত হয় কোন পেশায়?
উত্তর : শিক্ষকতায়
১৪. ‘কতো নদী সরোবর’ হুমায়ুন আজাদের কী জাতীয় রচনা?
উত্তর : প্রবন্ধ
১৫. ‘যাদুকরের মৃত্যু’ হুমায়ুন আজাদের কী জাতীয় রচনা?
উত্তর : গল্প
১৬. শব্দের গায়ে বিভিন্ন রঙ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : শব্দের ব্যবহার
১৭. কবিরা কথা বলেন কীভাবে?
উত্তর : ভাষার মাধ্যমে
১৮. কবিতায় শব্দ দিয়ে বলা কথা কেমন হতে হবে?
উত্তর : মৌলিক
১৯. টগবগে রাগের কথা, ঘর-ফাটানো হাসির কথা বলা যায় কীসের মাধ্যমে?
উত্তর : কবিতার মাধ্যমে
২০. কাঁঠাল চাঁপার ঘ্রাণ, বাতাবিলেবুর সুবাস, গোলাপের ঘ্রাণ কবিরা কোথা থেকে পান?
উত্তর : বিভিন্ন ধরনের শব্দ
২১. ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে যে জিনিসগুলো বিক্রির কথা বলা হয়েছে
উত্তর : চাঁপার গন্ধ, নাচের ছন্দ
২২. চাঁদের আলো, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপশব্দগুলো কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর : উপমা হিসেবে
২৩. কবিতা লেখার জন্য ছোটবেলা থেকেই কোন কাজটি করা অতি প্রয়োজনীয়?
উত্তর : পড়া ও শব্দ শেখা
২৪. নূপুরের শব্দকে এক কথায় প্রকাশ করা যায় কীভাবে?
উত্তর : নিক্বণ
২৫. ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধটি পাঠের
উদ্দেশ্য কী?
উত্তর : শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা
লেখক : শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ