ষষ্ঠ অধ্যায় : জাবেদা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
(গত সংখ্যার পর)
নিচের উদ্দীপকটি পড়ে ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২০১৬ সালের ১ অক্টোবর তারিখে সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রয় করে ২,০০,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। অক্টোবর ৫ তারিখে ৪০,০০০ টাকার আসবাবপত্র নগদে ক্রয় করেন। অক্টোবর ১০ তারিখে নগদে জনাব মাসুদের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। অক্টোবর ১৫ তারিখে মনিরের নিকট ৫,০০০ টাকা টাকার পণ্য ফেরত প্রদান করেন।
১১. সাবিনা ইয়াসমিনের মূলধনের পরিমাণ কত টাকা?
ক. ১,০০,০০০ খ. ২,০০,০০০
গ. ৩,০০,০০০ ঘ. ৩,৪০,০০০
১২. অক্টোবর ৫ তারিখের লেনদেনটি লিপিবদ্ধ হবে
র. ক্রয় জাবেদায়
রর. নগদ প্রদান জাবেদায়
ররর. সাধারণ জাবেদায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৩. ১০ তারিখের লেনদেনটির সঠিক জাবেদা
ক. মাসুদ হিসাব ডেটর
বিক্রয় হিসাব ক্রেডিটর
খ. নগদান হিসাব ডেটর
বিক্রয় হিসাব ক্রেডিটর
গ. নগদান হিসাব ডেটর
মাসুদ হিসাব ক্রেডিটর
ঘ. মাসুদ হিসাব ডেটর
নগদান হিসাব ক্রেডিটর
১৪. ১৫ তারিখের লেনদেনের উৎস দলিল কোনটি?
ক. ডেবিট ভাউচার
খ. ডেবিট নোট
গ. ক্রেডিট ভাউচার
ঘ. ক্রেডিট নোট
১৫. ক্রয় জাবেদায় লেখা হয়
ক. সব ধরনের নগদ ক্রয়
খ. সব ধরনের বাকিতে ক্রয়
গ. পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে বাকিতে ক্রয়
ঘ. চেকে ক্রয়
১৬. কোনটি একই অর্থবোধক?
ক. বিক্রয় ফেরত এবং বহির্মুখী ফেরত
খ. ক্রয় ফেরত এবং বহির্মুখী ফেরত
গ. বীমা সেলামি এবং শিক্ষানবিস সেলামি
ঘ. বিনিয়োগের সুদ এবং মূলধনের সুদ
১৭. সমাপনি জাবেদার মাধ্যমে নিচের কোন হিসাবটি বন্ধ করা হয়?
ক. আসবাবপত্র খ. বেতন
গ. পাওনাদার ঘ. মূলধন
১৮. কোন হিসাবটির জাবেদা হয় না?
ক. ক্রয় হিসাব খ. বিক্রয় হিসাব
গ. দালানকাঠা হিসাব ঘ. পণ্য ক্রয়ের অর্ডার দেওয়া
১৯. দেনা-পাওনা নিষ্পত্তির সময় উৎপত্তি হয়
ক. ক্রয় বাট্টা খ. বিক্রয় বাট্টা
গ. ব্যবসায়িক বাট্টা ঘ. নগদ বাট্টা
২০. হিসাব সংরক্ষণে লেনদেনসমূহ সংরক্ষিত হয়
ক. দুটি পর্যায়ে খ. তিনটি পর্যায়ে
গ. চারটি পর্যায়ে ঘ. পাঁচটি পর্যায়ে
২১. ক্রেতা বিক্রেতার মাঝে পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতাকে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয়
ক. নগদ বাট্টা খ. ব্যাংক বাট্টা
গ. কারবারি বাট্টা ঘ. প্রাপ্ত বাট্টা
২২. হিসাবের প্রাথমিক বই কোনটি?
ক. নগদান বই খ. জাবেদা বই
গ. খতিয়ান বই ঘ. দৈনিক খরচ বই
২৩. নিচের কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয় না?
ক. প্রাপ্ত বাট্টা খ. প্রাপ্ত কমিশন
গ. প্রদত্ত বাট্টা ঘ. প্রদত্ত কমিশন
উত্তর
১১. খ, ১২. গ, ১৩. খ, ১৪. খ, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ক, ২১. ক, ২২. খ, ২৩. গ
লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
