পটুয়াখালীর দুমকি উপজেলায় ১৬ মামলার মধ্যে ২টিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজান শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লেবুখালীর পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ধৃত মিজান শিকদারের বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এর মধ্যে এক মামলায় তাকে ২ বছর ৫ মাস কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
থানা সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা ও ৫টি অন্যান্য ধারার মামলাসহ মোট ১৬টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত মিজান শিকদারের বাড়ি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া এলাকায়। তার পিতার নাম মৃত আব্দুল কাদের শিকদার।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত