ঋতু পরিবর্তনের সঙ্গে অনেকেই রোগ ব্যাধির কবলে পড়েন। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (ওসসঁহরঃু) বাড়ানো জরুরি হয়ে পড়ে। গরম ঠা-ার দিনগুলোতে শরীরকে সুস্থ ও উষ্ণ রাখা একটু চ্যালেঞ্জিং। এমন পরিস্থিতিতে, সঠিক খাদ্য নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এই মৌসুমে শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন কিছু বীজ। এসব বীজ আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হবে। বীজ কেবল শরীরকে উষ্ণ রাখে না, বরং ত্বককে নরম ও সুস্থ করে তোলে। বীজে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ থাকে, যা আপনার শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে এবং রোগ থেকে রক্ষা করে।
জোয়ান : জোয়ান বা আজওয়াইন বীজে প্রদাহ-বিরোধী এবং ব্যাকটেরিয়া-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা শীতকালে ঠা-া, কাশি এবং গলার সমস্যা এড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে এবং শরীরকে উষ্ণ রাখে।
সূর্যমুখীর বীজ : এই বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, কপার, সেলেনিয়াম ও প্রোটিন রয়েছে। এসব উপাদান শরীরে শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সূর্যমুখী বীজ হালকা ভেজে এবং স্ন্যাকস হিসাবে খেতে পারেন। এ ছাড়া সালাদে মিশিয়েও খেতে পারেন।
চিয়া সিড : চিয়া সিডে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার থাকে, যা হাড় মজবুত ও শক্তি বৃদ্ধি করে। পানি কম খাওয়ার ফলে শরীরে পানিশূন্যতা দেখা যায়, কিন্তু এই সিড সেই ঘাটতি দূর করতেও সাহায্য করে। চিয়া সিড পানিতে ভিজিয়ে, পুডিং আকারে বা স্মুদিতে মিশিয়েও খেতে পারেন।
কুমড়ার বীজ : কুমড়ার বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এগুলোতে অ্যান্টি-অক্সিডেন্ট, স্বাস্থ্যকর চর্বি এবং খনিজ পদার্থ রয়েছে, যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এটি ঠা-া এবং কাশি থেকেও রক্ষা করে। তা ছাড়া যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প।
ফ্ল্যাক্সসিড : ফ্ল্যাক্সসিড খাওয়া খুবই উপকারী। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা শরীরের অভ্যন্তরে প্রদাহ কমায়, ত্বকে আর্দ্রতা প্রদান করে। এই বীজ হৃদরোগের জন্যও উপকারী। এই বীজ শরীরকে ভেতর থেকে উষ্ণতা দেয়।
তিলের বীজ : তিলের বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ই থাকে। যা হাড়কে মজবুত করে এবং শীতকালে ত্বককে নরম রাখে। আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলো অন্তর্ভুক্ত করে আপনি আপনার ত্বকের উন্নতি করতে পারেন।