যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। ইসরায়েল, আমেরিকার যৌথ হামলায় পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ফলে ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। এমন অশান্তির জেরে ব্যাহত হয়েছে বহু সিনেমার শুটিংও। এবার যুদ্ধ-কাঁটায় বিদ্ধ শাহরুখ খানের মেগাবাজেট ‘কিং’। বলিউড মাধ্যম সূত্রে খবর, চলতি এপ্রিলে সিনেমার একটা বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ে। আগামী ৯ এপ্রিল থেকে টানা এক সপ্তাহ শুটিংয়ের জন্য আগাম অনুমতিও নিয়ে রেখেছিল শুটিং ইউনিট। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে শিল্পী, কলাকুশলীদের জীবনের ঝুঁকি নিতে নারাজ নির্মাতারা। এমতাবস্থায় ‘কিং’ সিনেমার দুবাইয়ের শুটিং শিডিউল বাতিল করতে বাধ্য হয়েছেন তারা। জানা গেছে, মেগাবাজেট এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং আর ফেলে রাখতে চাননি পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেজন্যই আপাতত মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার এক স্টুডিও ফেলে সেট সাজানো হয়েছে দুবাইয়ের মরুভূমির আদলে। সেখানেই এক চেজিং সিকোয়েন্সের শুটিং করবেন সুহানা খান এবং অনিল কাপুর। ‘কিং’-এর শুটিংয়ের জন্য নির্মাতারা কোনো রকম খামতি রাখতে চাইছেন না।
এই সাময়িক বাধা সত্ত্বেও ভারতের ভেতরেই শুটিং চালিয়ে যাচ্ছে টিম এবং দ্রুত পরিকল্পনা বদলে নেওয়ায় ছবির নির্মাণকাজে বড় কোনো বিলম্ব হচ্ছে না। আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘কিং’ ছবিটির। সিনেমা এবং নিজের চরিত্র নিয়ে শাহরুখ খান জানান, গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যতœ নিয়ে চরিত্রটা সাজিয়েছেন।
